নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা নয়লাল হত্যাকারীর দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় সচেতন রাজশাহীবাসীর উদ্যোগে মহানগরীর নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক ও রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানরগ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ সহ রাজশাহীর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নয়লাল দুঃসময়ের আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে ছিলেন সক্রীয়। তার এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য এই মানববন্ধন কর্মসূচি। নয়লাল সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। তিনি সবসময়ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র কথা বলতেন। আওয়ামী লীগের সেই ত্যাগী নেতাকে হত্যা করে থিম ওমর প্লাজার পিছনের ম্যানহোলের ভিতরে ফেলে রেখেছে রাজশাহীর একজন সংসদ সদস্য। তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান তাঁরা।