বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ৩৫তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৩৫তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন তৈরির পাশাপাশি ভেদাভেদ ভুলে এক হওয়ার উপলক্ষ্য। প্রজাতন্ত্রের সকল কর্মচারীর মধ্যে সৌহার্দ্য, সম্ভাবনা ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যমও এটি।

তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নানা রকম কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সরকারি কর্মচারীদের প্রণোদনার পাশাপাশি প্রেরণা দওেয়ার জন্যএই খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি খেলাই সৃজনশীলতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই খেলার মাধ্যমেই আমরা ত্যাগ, শৃঙ্খলা, ও দলবদ্ধতার শিক্ষা পেয়ে থাকি। ব্যক্তি চরিত্র ও প্রাণবন্ত জীবন গঠনে খেলার ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন তিনি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী ত্যাগ, কষ্ট ও সাধনা করেছেন উল্লেখ করে তিনি সকলকে মানবিকতা, সাহস নিয়ে ভবিষ্যতের ভিত গঠনের সুপরামর্শ দেন। বয়োজ্যেষ্ঠদেও জ্ঞান, শিক্ষা ও অভিজ্ঞতা ভাগাভাগি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের বড় বিজয় যেন কাউকে অহংকারী না করে তুলে সেজন্য বয়োজ্যেষ্ঠদের সজাগ থাকতে বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েরাঅংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ৩২৫ জন প্রতিযোগী অংশ নেন। বিকেল ৩টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin