নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকায় দক্ষতা বৃদ্ধিকরণ এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় ২(দুই) দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মোহনপুর জোন দপ্তরের এর আয়োজনে মোহনপুর জোন অফিস প্রশিক্ষণ ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিএমডিএ নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অত্র প্রকল্পের মাধমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আখতার জাহান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্ন ভাবে কৃষিতে ভুরতুকি দিয়ে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কাজের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে। সেজন্য কৃষকদের কথা চিন্তা করে বিএমডিএ বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন করেছে। কৃষকের যেন সেচের যেন সমস্যা না হয় এজন্য ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা বাড়ানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, কৃষকরা যেখানে সঠিক ভাবে সেচ দিতে পারতেন না, এখন সেচ এলাকা বর্ধিকরনের মাধ্যমে সেই সমস্যা অনেকটা সমাধান করা হচ্ছে। সেইসাথে পর্যায়ক্রমে আরো সমস্যা সমাধাণ করা হবে। ফসলী জমি ফেলে না রাখার জন্য কৃষকদের পরামর্শ দেন তিনি।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন বিএমডিএ ইআইইসিডি প্রকল্প পরিচালক ও তত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, সহকারী প্রকৌশলী জিএফএম হাসানুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী রাহাত পারভেজ। প্রশিক্ষণে মোহনপুর উপজেলার ৫০জন কৃষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।