বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মোহনপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশ সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ডামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত- বাংলাদেশ এবং বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা সাবেক সভাপতি তোফাজ্বল হোসেন তপু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক আলামিন সরকার টিটু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন।

আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব অর রশিদ ও সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহ্বায়ক বকুলের নেতৃত্বে লিফলেট বিতরণকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।

এছাড়াও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শাহ্ রুপুল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বকুল, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, থানা সদস্য শাহীন আক্তার সামসুজ্জোহা, ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার সাজ্জাদ, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক আরিফ সরকার, ধুরইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন মধুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin