রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ছাত্রদল বুয়েট শাখার ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দু:স্থ ২০০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েট শাখা। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পদ্মাগার্ডেন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট ছাত্রদলের সদস্য সচিব আলি আহমাদ। প্রধান অতিথি হিসাবে ভিডিও কলের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিন, সহ-সভাপতি রাকিব শেখ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক নাভিদ মাকসুদ, সহ সম্পাদক সানি আরাফাত, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবীর।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌফিক ইকবাল খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রিতম, মহানগর ছাত্রদলের সদস্য আলমগীর দেওয়ান শিশির, রিফাত হোসেন সেতু, তানভীর হোসেন ও হুমায়নসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin