নিজস্ব প্রতিবেদক: নিজস্ব ডিজাইনের তৈরী পোষাকের সমারহ নিয়ে ঢাকায় উদ্বোধন করা হলো মেহজিন নামে একটি শো-রুমের। সোমবার এফ এস স্কয়ার, লেভেল-৩, শপ নম্বর ৪২৮-৪২৯, মিরপুর ১০ গোলচত্বর, মেট্রোরেল স্টেশনের সাথে, মিরপুর ১০, ঢাকাতে এই শো-রুমের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এই শো-রুমের উদ্বোধন করেন কাকন বহুমুখি উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও মেহিজন এর নানা দেলোয়ার হোসেন রিপন। এ সময়ে উপস্থিত ছিলেন কাকন বহুমূখি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্র, স্বত্বাধিকারী ও দেলোয়ার হোসেন রিপনে মেয়ে শায়লা খাতুন এবং মেয়ে জামাই মাহিদুল ইসলাম সৈকত।
উদ্বোধীতে রিপন বলেন, মেহজিন হচ্ছে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের একটি শো-রুম। তাঁর একমাত্র মেয়ে শায়লা খাতুন তাঁর নিজস্ব ডিজাইন করা পোষাক মানুষের হাতে সুভলমূল্যে তুলে দেয়ার এই ক্ষুদ্র প্রয়াস গ্রহন করেছেন। এখানে নিজস্ব ডিজাইনের থ্রি-পিস,টু-পিস, ওয়ানপিস, বেবিদের ড্রেস, মা-মেয়ের ম্যাচিং ড্রেস, শাড়ি ও ম্যাচিং পাঞ্জাবিসহ অন্যান্য পোষাক পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।
এই শো-রুমের স্বত্বাধিকারী শায়লা খাতুন বলেন, ওপেনিং উপলক্ষ্যে বিশেষ অফার দেয়া হয়েছে। এখানে কেনা-কাটা করলেই সাথে পাবে ১ টি শাড়ি উপহার। থাকবে উপহারের স্পেশাল জার। এটা লটারীর মাধ্যমে নির্ধারণ করা হবে। জারে থাকবে ১০-৮০ভাগ পর্যন্ত ডিস্কাউণ্ট। ৫০০০ টাকা পর্যন্ত ইচ্ছামত শপিং (পুরোটাই ফ্রি)। পুরো রমজান মাসের স্পেশাল ডিস্কাউন্ট কার্ড (১০-৮০ ভাগ পর্যন্ত) ও সারা বছরের জন্য মেম্বারশীপ কার্ড।
তিনি আরো বলেন, উপরোক্ত উপহার গুলো শুধু শপিং করলে পাওয়া যাবে। এছাড়াও শো-রুমে এসে শপিং না করলেও শুধু ভিজিট করলেও কেউ খালি হাতে ফিরবেন না। রেজিস্ট্রেশনের মাধ্যমে পেয়ে যাবে মেম্বারশীপ কার্ড। আরো থাকছে ৩৬০ ডিগ্রি স্পেশাল ইভেন্ট, যেখানে রিল তৈরি করে মেহজিনকে ট্যাগ দিয়ে ফেসবুকে আপ-লোড করলেই অনলাইন অর্ডারে ফ্রি ডেলিভারি। এই শো-রুমের মাধ্যমে সততার সাথে যেন গ্রাহক ও ক্রেতাদের উন্নতমানের সেবা প্রদান করতে পারেন তার জন্য সবার নিকট সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।