নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার গুঠইল গ্রামে দুই সন্তানের জননী ফিরোজা বেগম নামে এক বিধবা নারীকে মেরে ফেলার উদ্দেশ্যে বিবস্ত্র করে মারপিট করার অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় গত ২৮ ফেব্রুয়ারী-২০২৪ ইং তারিখ ঐ নারীর ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামীরা হলেন, মৃত মোসাহাক এর ছেলে মজিবুর রহমান(৬০), মজিবরের স্ত্রী বেবী(৫০) জিল্লুর রহমানের মেয়ে শিরিন বেগম(৪০) ও আরিফ ইসলামের স্ত্রী মাশরুফা(২০)সহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন তিনি।
মামলায় উল্লেখ করা হয় দীর্গদিন থেকে আসামীদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে বেশ কয়েকবার আপোস মিমাংশা করার চেষ্টা করেও লাভ হয়নি। ঐ নারী তার সম্পত্তি বুঝে চাইলে আসামীগণ গত ২৬ ফেব্রুয়ারী গালিগালাজ করার এক পর্যায়ে বাড়ির ভিতরে প্রবেশ করে লোহার রড দিয়ে মারপিট শুরু করলে তার মা এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটয়ে পড়েন।
সে সময়ে তার মায়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। বাড়ির মধ্যে গন্ডগোল ও চিৎকার শুনে কয়েকজন পথচারী বাড়ির ভেতরে প্রবেশ করলে সন্ত্রাসী মজিবুর সহ সবাই পালিয়ে যায়। পথচারীগণ অজ্ঞান অবস্থায় ঐ তার মাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ আসামীদের দ্রুত আটক করে আইনের এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এ বিষয়ে জানতে চাইলে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।