বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল রাজশাহী জেলা শাখার আয়োজনে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক মন্ত্রী সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট কবির হোসেন ও এডভোকেট কামরুল মনির ও গোদাগাড়ী উপজেলা তাঁতীদল দলের আহ্বায়ক আরশেদ আলী বুলুসহ সকল মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে এই দোয়া করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের আহবায়ক ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন বাদশা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন। জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক এ মঈন খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সামিউল ইসলাম, রাজশাহী জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের প্রচার সম্পাদক ওয়াহিদ মুরাদ, রাজশাহী জেলা তাঁতীদলের সদস্য ও হরিপুর ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান জিয়া ও জেলার সদস্য কাবিল কাজী।

এছাড়াও মোহনপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক মোখলেসুর রহমান হিটলার, তাঁতী দল নওহাটা পৌরসভা আহ্বায়ক আলাউদ্দিন, পবা উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, মোহনপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম আলী, চারঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদ গনি, পবা উপজেলা যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, রিয়াজউদ্দিন পান্না, বুলবুল হোসেন ও সোহেল রানা, গোদাগাড়ী উপজেলা সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক বিপ্লব, দামকুড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সোনারুল ইসলাম ও সহ-সভাপতি জিয়াসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন তাঁতী দলের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin