বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জিবিকে’র উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কাঁকনহাটে দুইদিন ব্যাপি উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষকের সবজি চাষে কৃষি ব্যবস্থাপনা চর্চা করার জন্য উদ্বুদ্ধকরণ করার লক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এই প্রশিক্ষণ বাস্তবায়ন করে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশনের(জেআইসিএফ) সহযোগিতায় কাঁকনহাটে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ আব্দুস সালাম ও গ্রাম বিকাশ কেন্দ্র কাঁকনহাট শাখার লাইফ প্রকল্পের প্রকল্প সসন্বয়কারী কৃষিবিদ আবু জাফর। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে ছিলেন জিবিকে এর সেইফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনন্ত মুরমু।

এই প্রশিক্ষণ বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। শেষদিনে প্রশিক্ষনার্থী কৃষকদের মধ্যে ব্যাগ, হ্যান্ড গ্লোবস, গগলস ও পিপিই প্রদান করা হয়। এ প্রসঙ্গে প্রশিক্ষকরা বলেন, কৃষকরা যেন আধুনিক ভাবে সবজি চাষ করতে পারেন এবং ফসলে কীটনাশক প্রদানের সময় যেন নিজেকে সেইফ রাখতে পারেন সেজন্য কৃষকদের মধ্যে এই সকল উপকরণ বিতরণ করা হলো। তাঁরা কৃষকদের এই সেইফটি পোশাক পরে ফসলে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin