নিজস্ব প্রতিবেদক: ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার নানা আয়োজন এবং নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নিয়ে অতিথিবৃন্দ কোর্ট শহিদ মিনারের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসক কার্যালয়ে যেয়ে শেষ করেন।
আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাধ্য বিষয়টিকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় একটি ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এ সময়ে উপস্থিতত সরকারী বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহনকারীগণ ক্যাম্পেইন ব্যানারে স্বাক্ষর করেন। প্রকল্পটি ইউরোপিয়ন ইউনিয়নের সহায়তদায় বাংলাদেশের কনসোর্টিয়াম পার্টনার এর মাধ্যমে চারটি বিভাগের নয়টি জেলার ৭৩টি উপজেলার ৪০০টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান সদস্যবৃন্দ।