বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী ১ম নগর যুব কাউন্সিলের নবনির্বাচিত যুব কাউন্সিলরদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সিরাক-বাংলাদেশ রাজশাহী ১ম নগর যুব কাউন্সিলের নবনির্বাচিত যুব কাউন্সিলরদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে নবনির্বাচিত যুব কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান রাসিক মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মানবসেবা, জনগণ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের একটা সুযোগ তোমরা পেয়েছ। তোমরা নিজ নিজ দায়িত্ব ভালোভাবে পালন করবে। নাগরিকদের সমস্যা আমাদের কাছে তুলে ধরবে। তিনি আরো বলেন, রাজশাহী এখন সারাদেশে প্রশংসিত হচ্ছে। আমরা সবাই মিলে রাজশাহীর এই অর্জনকে ধরে রাখতে চাই।

সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম ও রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক। পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এম সৈকত।

সভায় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, ৪নং জোন কাউন্সিলর আলতাফুন নেছা, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম-উদ-দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin