বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী রয়্যাল’স ক্লাব এর উদ্যোগে রমজানব্যাপি ইফতারীর উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাসিক ৯নং ওয়ার্ডের দরগাপাড়া রয়্যাল’স ক্লাবের উদ্যোগে রমজারব্যাপি গরীব ও অসহায়দের প্রতিদিন ইফতার খাওয়ানো হবে। মঙ্গলবার ইফতারের পূর্ব মুহুর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিআইপি, এফবিসিসিআিই এর পরিচালক ও রয়্যাল’স ক্লাবের উপদেষ্টা শামসুজ্জামান আওয়াল।

উদ্বোধনীতে প্রধান অতিথি বলেন, একজন মানুষকে ইফতার করালে অনেক সওয়াব হয়। এছাড়াও আল্লাহও খুশি হন। সেই চিন্তা করে এবং তিনি একটি দরিদ্র পরিবারের ইফতারের দৃশ্য ফেইসবুকে দেখে গরিব অসহায় মানুষদের প্রতিদিন ইফতার করানোর চিন্তা করেন। তিনি আরো বলেন, এই কার্যক্রম পরিচালনা করার জন্য এবার তিনি উমরাহ্ করা বাদ দিয়েছেন। আগামী বছরের আল্লাহ্ চাইলে তিনি স্ব-পরিবারে হজ্জ্বব্রত করবেন বলে জানান।

তিনি আরো বলেন, এই ধরনের কার্যক্রম প্রতি বছর এই ক্লাবে করা হবে। সমাজের এলিট শ্রেণির ব্যক্তিদের এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত রোজাদারদের থালায় ইফতারী তুলে দিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি। এদিকে ইফতারী উদ্বোধনের পূর্বে তিনি অত্র ক্লাবের লাইব্রেরী উদ্বোধন করেন।

রয়্যাল’স ক্লাবের সভাপতি খন্দকার হাসান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, অত্র ক্লাবের উপদেষ্টা খন্দকার সালাউদ্দিন মিন্টু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান ও শামীম হোসেন। এছাড়াও অত্র ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার শুধিজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin