মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

জ্যাপ রাজশাহী জেলা সভাপতি বিমল’র মায়ের পরলোক গমন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমলচন্দ্র রাজোয়ারের মা খুকি বালা বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেছেন। তিনি গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে নিজ বাড়িতে পরলোক গমন করেন। এ সময়ে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। তিনি চার ছেলে ও চার মেয়ে, নাতী-নাতনি, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার স্থানীয় কবরস্থানে তাঁকে বেলা ১১টার দিকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ছেলে বিমলচন্দ্র রাজোয়ার। তার মাকে যেন সৃষ্টিকর্তা ক্ষমা করে দিয়ে সর্গবাসী করেন তার জন্য সকলের নিকট প্রার্থনার আবেদন করেছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin