নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তাঁতী দলের মতবিনিময় সভা শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও রাজশাহী জেলা তাঁতী দলকে আরো বেগমান করার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ।
রাজশাহী জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মুঈদ খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য মিলন ইসলাম। উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার শফিকুল ইসলাম, হাজী মাজহারুল, এডভোকেট আবুল কালাম, সদস্য জিয়া, বাবুল, খোকন, মিলন, মহানগর তাঁতী দলের সদস্য মোশারফ হোসেন, বিএনপি নেতা হাসানুজ্জামান সেতু ও পবা উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আব্দুল লতিব মুকুল।
আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আজীজ, যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন ও হামিম, পবা উপজেলা তাঁতী দলের সদস্য সচিব জাহিদ হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সাদনান সাকিব, বিপ্লব, পান্না, মোবারক হোসেন, কাঁটাখালী পৌর তাঁতী দলের সদস্য সচিব আল আমিন ও নওহাটা পৌর তাঁতী দল নেতা আলাউদ্দিন। এছাড়াও সদ্য কারামুক্ত তাঁতী দল নেতাকর্মীবৃন্দসহ জেলার বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এই ডামী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা ও নিন্দা জানিয়ে বলেন, এই সরকার আবারও অবৈধভাবে এবং সম্পূর্ন ক্ষমতার দাপটে ডামী নির্বাচন করে ক্ষমতায় বসেছে। বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। নিত্য পন্যের মূল্য বৃদ্ধির ফলে মানুষ দিশেহারা হয়ে পরেছে। শুধু তাই নয় বিদ্যুৎ, জ¦ালানী তেল, গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে মানুষের নাভিশ^াস উঠে গেছে। এভাবে চলতে থাকলে দেশ দেউলিয়া হয়ে পরবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁকে দ্রুত সময়ের মধ্যে দেশের বাহিরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বেগম জিয়াকে মুক্তি না দিয়ে এবং বিদেশে যেতে না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এভাবে আর চলতে দেয়া যাবেনা। বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে বেগম জিয়াসহ সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আশুরোগ মুক্তি, মৃতুবরণকারী ও আন্দোলনে নিহত সকল নেতাকর্মী এবং মৃত সকল মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।