বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় মরহুম বিএনপি নেতাদের মাগফিরাতে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মরহুম আলমগীর হোসেন ও মৃত্যুবরণকারী সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আসর হরিয়ান ঈদগাহ মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকে শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিক সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য শাহজাহান চেয়ারম্যান, আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা মামুন, শেখ মকবুল হোসেন ও মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন।

উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাদশা মিয়া ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হোসেন সাধু, মোয়াজ্জেম হোসেন, মুকুল, সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাংগঠিনক সম্পাদক আবুল কালাম আজাদ, হরিয়ান ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন ও সাবের হোসেন পালু।

এছাড়াও পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান রেন্টু, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিকু ও আশরাফ আলী, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব নওশাদ মেম্বর, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল নুন্নাফ মান্নান ও হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহিন রেজা সান্নান।

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সোহেল রানা, আকতারুজ্জামান, আবুল কাশেম, রাজু আহম্মেদ ও নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাসহ বিএনপি, অঙ্গ ও সহযোাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্য শেষে দোয়া মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin