বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নাম পরিচয়হীন এক বৃদ্ধা রোগিকে চিকিৎসা শেষে স্বজনদের নিকট তুলে দিলো রামেক হাসপাতাল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: আশি বছরের উর্ধ্বে ছবিরন নেছা নামে এক বৃদ্ধা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোজার শুরু থেকে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশতার কারনে তিনি তার নাম পরিচয় কিছু মনে করতে পারছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ পুলিশ সুপার, সিআইডি কার্যালয়ের সাথে দাপ্তরিক যোগাযোগ স্থাপন করে ঠিকানা খুঁজে পাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট যাচাই করা হয়। এতে দেখা যায় তার বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে।

রামেক হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে মুন্সীগঞ্জের প্রবেশন অফিসার কাজী সামী উল হক এর সাথে যোগাযোগ করে সহায়তা চাইলে, তিনি রোগীর ঠিকানা মোতাবেক সেখানে উপস্থিত হয়ে পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারকে অবহিত করেন। এর প্রেক্ষিতে ছবিরন নেছার পুত্র মোহাম্মদ আলী বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এর নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য পরীক্ষা করে রোগীকে তার নিকট হস্তান্তর করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড. হামিদুল ইসলাম ও রেজাউল করিমসহ অন্যান্যরা।

এ সময় রোগী কল্যাণ সমিতি হতে রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধ, পড়নের শাড়ি ও যাতায়াত ভাড়াসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয় বলে জানান ড. হামিদুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin