বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে নিখোঁজের আঠারো দিনেও মেলেনি সাগরীর খোঁজ

  • প্রকাশ সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শাহ্ মুখ্দুম থানার পবা নতুনপাড়ায় ১৮দিন থেকে নিখোঁজ রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠির এক নারী সাগরী। আজও তার সন্ধান মেলেনি। এ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি খুন, ধর্ষন, মন্দির-ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভূমি দখলের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগীর ব্যানারে এই মানববন্ধন করা হয় । এতে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন রাজশাহী মহিলা পরিষদের নেতৃবৃন্দ ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরীর ভারপাপ্ত সভাপতি রাজ কুমার সাহা। উপস্থিত ছিলেন মহিলা পরিষদ রাজশাহী জেলা শখার সভাপতি কল্পনা রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সহ-সভাপতি শম্ভুনাথ শর্মা, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত কুমার শাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, নিখোঁজ আদিবাসী নারী সাগরির মা নীরোদা রানী, এডভোকেট রাকিন আবসার অর্ণব ও বোন মুক্তির রানী।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগরী নিখোঁজের ১৮দিন পেরিয়ে গেলেও পুলিশ তার সন্ধান দিতে পারেনি । এমনকি পুলিশ মামলাও নিচ্ছেন না । মানববন্ধন থেকে পরিস্কার ভাষায় তারা বলেন, সাগরীর সন্ধান যদি পুলিশ না দিতে পারে তাহলে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন । তারা আরো বলেন, মেয়েটা যদি অদিবাসী না হয়ে অন্য কোন সম্প্রদায়ের হত তাহলে অতিদ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হতো । শান্তির নগরী রাজশাহীকে অশান্ত করতে তারা চাননা। এজন্য সাগরীকে অতি দ্রুত খুজে বের করে এঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবী দাবী জানান।

এদিকে সাগরীর মা নিরোদা রানি কান্না জড়িত কণ্ঠে বলেন, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সাগরীর ১০বছরের ছেলেটা সারাদিন মায়ের জন্য কান্না করে । সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকে কখন ওর মা আসবে। সেইসাথে কয়েক জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin