বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী মুকুল মাদক নিয়ে আটক

  • প্রকাশ সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষে পবা উপজেলা জুড়ে পোস্টারিং করেছেন মিয়াপুর ক্রীস্টানপাড়ার মার্তিন বিশ^াস এর ছেলে মুকুল বিশ^াস। রোববার দিবাগত রাত ১০টার দিকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মুকুলকে চার ব্যারেল চোলাই মদ, মাদক পাউডার ও দেশীয় ও অগ্নেয় অস্ত্রসহ আটক করেছে বলে জানা গেছে।

একই গ্রামের পাহাড়িয়া সমাজের প্রধান মোহন বিশ^াস বলেন, মুকুল তাদের সমাজভূক্ত ছিলেনা। কারন মুকুলের কার্যক্রমে সমাজের সবাই অতিষ্ঠ হয়ে গেছে। মুকুল কাউকে মানতো না। তিনি খোলামেলাভাবে মাদকের ব্যবসা করতেন। বলতে গেলে তাদের উপরে চড়াও হতো বলে অভিযোগ করেন তারা।

মিয়াপুর খ্রীস্টানপাড়ার অন্যান্য জনগণ বলেন, মুকুল বিশ^াস এবার পবা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করবেন বলে উপজেলা জুড়ে পোস্টারিং করেছেন। মুকুল একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। এছাড়াও তার নিকট ছিলো অবৈধ আগ্নেয় অস্র। যা পুলিশ মাদকের সাথে আটক করেছেন। এমন ব্যক্তিকে যেন কোনভাবেই বৈধ প্রার্থী না করা হয় সেজন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করেন। সেইসাথে এই ধরনের কুখ্যাত মাদক ব্যবসায়ী অস্্রবাজ এর কঠোর শাস্তির দাবী জানান। এদিকে একই গ্রামের সাঁওতাল সমাজ এর প্রধান চন্দন টুডুর নিকট বিষয় সম্পর্কে জানতে মোবাইল করলে তিনি কলরিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin