বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রামেক হাসপাতালের ২৩ জন ক্যান্সার আক্রান্ত শিশুকে ঈদ উপহার প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেঝ হাসপাতালে সখল ধরনের রোগির চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে সব থেকে হৃদয় বিদারক হচ্ছে ক্যান্সার শিশু ওয়ার্ড। এই ওয়ার্ডে কমলমতি শিশুরা ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। ঐ সকল ছোটমনিদের মুখে এই ঈদে একটু হাসি ফুটানোর জন্য রামেক হাসপাতালের রোগী কল্যাণ সমিতি উদ্যোগে এবং রাজশাহীর আরডিএ মার্কেটে অবস্থিত সোহাগ কালেকশন এর সহায়তায় ২৩ জন ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. তানজিমা ইয়াসমিন, রামেক হাসাপাতাল শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: শাহিদা ইয়াসমিন, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা: নজরুল ইসলাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা অফিসার ড. মো: হামিদুল ইসলাম।

এছাড়াও গাইনি বিভাগে ৮ জন রোগীকে শাড়ি ও মেডিসিন বিভাগে ৮ জন রোগীকে লুঙ্গি প্রদান করা হয়। এই ধরনের কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য অতিথিবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সেইসাথে ক্যান্সার আক্রান্ত শিশুদের সহায়তায় এগিয়ে আসায় সোহাগ কালেকশনের সোহাগ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin