বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র দোয়া ও ইফতার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে আয়োজনে বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়। হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মরহুম আনারুল ইসলাম ও মৃত্যুবরণকারী সকল নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অত্র ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

অত্র ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহীন রেজা সান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য ও নওহাটা পৌর সভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল ও মামনুল সরকার জেডসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, মরহুম আনারুল ইসলাম ছিলেন বিএনপি’র একজন নিবেদিত প্রান। তাঁর অকাল মৃত্যুতে বিএনপি’র অনেক বড় ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এই ডামি সরকারের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্ছার ছিলেন। তিনি আরো বলেন, এই সরকার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপরে অমানবিক নির্যাতন করছে। মিথ্যা নাটক সাজিয়ে জেলে পাঠাচ্ছে।

তিনি আরো বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি’র আন্দোলন চলমান রয়েছে। বিএনপি আন্দোলনে সফল হয়েছে। এই সফলতা ধরে রেখে এই ডামি সরকারের পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর সুস্থতা এবং আনারুল ইসলামসহ সকল মৃত নেতাকর্মী ও মুসলিম মৃত ব্যক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin