বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মোহনপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও ৬ নং ওয়ার্ড জাহানাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মরহুম আব্দুল কুদ্দুস সরকারের রুহের মাগফিরাত কামণায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে জাহানাবাদ আর কলেজ মাঠে মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য প্রফেসর আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক শামীমুল ইসলাম মুন, সদস্য সচিব মাহবুব আর রশিদ, যুগ্ম আহ্বায়ক বাচ্চু রহমান ও জাকির হোসেন বকুল। এছাড়াও মোহনপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনেকে ভাবছেন বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে। কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পওে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। স্বাধীন দেশের নাগরিক হয়েও আওয়ামী সরকারের দুঃশাসনে জনগণকে পরাধীন জীবনযাপন করতে হচ্ছে। তবে জনগণের শক্তির কাছে অচিরেই এই শাসকগোষ্ঠীকে মাথানত করবে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, মৃত নেতৃবৃন্দের জন্য দোয়া, কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি কামনা এবং বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতার করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin