নিজস্ব প্রতিবেদক: পালিত হচ্ছে মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বৃহস্পতিবার বাংলাদেশসহ বিশে^র অন্যান্য দেশেও একসাথে ঈদুল ফিতরের ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে সবাই নেমে পড়েছে পছন্দের স্থানে ঘুড়তে। পরিবারের সবাইকে নিয়ে বিনোদন স্পটে ঘুড়ে বেড়াচ্ছেন। জনগণের মত নেতারাও বসে নেই। নেতাদের বাড়িতেও ভীড় করছে কর্মী, সমর্থক ও ভালবাসার মানুষগুলো। এমনি দৃশ্য দেখা যায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ এডভোকেট শফিকুল হক মিলন এর জিন্নাহনগরস্থ নিজ বাসভবনে।
ঈদের জামাতের পর থকে তাঁর বাড়িতে শুরু হয় নেতাকর্মীদের আসা যাওয়া। আগত নেতাকর্মী ও ভালবাসার মানুষদের সাথে তিনি কুশল বিনিময় ও কুলাকুলি করেন। সেইসাথে নিজ বাড়িতে তৈরী সামাই, মিষ্ঠি ও চটপটিসহ অন্যান্য মজাদার খাবার নিজ হাতে পরিবেশন করেন তিনি। সারাদিন তাঁর বাড়িতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।
ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচিসহ আগত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ঈদের দিনে তাঁরা তাদের প্রিয় নেতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিকতায় তাঁরা মুগ্ধ হয়েছেন বলে উল্লেখ করেন আগত নেতাকর্মীরা।
এ বিষয়ে বিএনপি নেতা মিলন বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগ করে নিতে তিনি প্রতি বছর নেতাকর্মী ও শুভাকাংখিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁর নিজ বাড়িতে এই শুভেচ্ছা আয়োজন এবং আগত অতিথিদের সাথে কুলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং সার্বিক খোঁজ খবর নেন। যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন তিনি এই ধরনে কাজ করে যাবেন বলে জানান এই নেতা।