নিজস্ব প্রতিবেদক: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, এই শ্লোগানে নানা আয়োজন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করে। এ লক্ষে রোববার সকাল সাড়ে ৯টা থেকে একাডেমির হল রুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য সুসেন কুমার স্যামদুয়ার।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি বৈদ্যনাথ হাঁসদা, ললিতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরীলীন মারান্ডি, এমটিবি এর শাখা ব্যবস্থাপক সুমি মুরমু।

এছাড়াও অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকাসহ সকল কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ বাংলা নববর্ষের উৎপত্তি ও বিবর্তন বিষয়ে আলোকপাত করেন। শেষে গ্রাম বাঙলার চিরায়িত খাবার পান্তা ভাত, আলু ও ডাল ভর্তা, দেশীয় মাছ ভাজা, পেঁয়াজ ও মরিচ দিয়ে উপস্থিত অতিথিসহ সবাই মিলে খান।