বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ময়লা ফেলে পুকুর ভরাট করার অভিযোগ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাজিহাটায় ময়লা ফেলে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুকুরটিকে একটি ভাগাড়ে পরিণত করা হয়েছে। এমন অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরটির মালিক কয়েকবছর থেকে ভরাট করার জন্য ময়লা ফেলছেন। মাঝে মধ্যে অন্যস্থান থেকে মাটি নিয়ে এসে ফেলা হয়েছে ঐ পুকুরে। এভাবেই চলছে পুকুর ভরাট। তিনি এর আগেও পুকুর ভরাট করার জন্য বিভিন্ন যায়গায় অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুমতি না পেয়ে তিনি কৌশলে তা ময়লার ভাগাড়ে পরিণত করেছে বর্তমানে।

কাজিহাটা এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরটির আয়তন ১৫১২ শতাংশ(৯ কাঠা)। আরএস খতিয়ানে জমির শ্রেণিও দেওয়া আছে অকৃষি পুকুর। এই পুকুরের মালিকের নাম গোলাম আকবর। তিনি ঐ এলাকার বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, পুকুরটি ভরাট করার উদ্দেশ্যে ভাগাড়ে পরিণত করার জন্য এলাকাবাসীর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হচ্ছে। সেই সাথে স্বাস্থ্যহানীও হচ্ছে। জীবানুবহন করা মশার উপদ্রব ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এছাড়াও পঁচা পানির দুর্গন্ধও ছড়াচ্ছে। পুকুরটি দ্রুত নিষ্কাষণ করে আগের মতো স্বাস্থ্যসম্মত করা প্রয়োজন। তানা হলে এলাকাবাসীর ক্ষতি হবে বলে অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পুকুরের মালিক গোলাম আকবর। তিনি বলেন, পুকুরের আশেপাশে যারা বসবাস করেন তারা পুকুরটিতে ময়লা ফেলে নোংরা করছে। তিনি কয়েক মাস পরপর পুকুরটি পরিষ্কার করলেও আবারও পুকুরটিতে ময়লা ফেলে রেখেছে তারা। সিটি কর্পোরেশনের লোক নিয়ে এসে পুকুর পরিষ্কার করাবেন বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin