বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে শুক্রবার অনুষ্ঠিত হবে দিনব্যাপি সর্বজনীন পেনশন মেলা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও রাজশাহী বিভাগীয় কমিশনারের যৌথ আয়োজনে দিনব্যাপি সর্বজনীন পেনশন বিষয়ক মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, মেলায় সর্বমোট ১১৭ টি স্টল থাকবে। যেখানে এনজিও, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান,বিভাগের সরকারি ও বেসরকারি দফতর/প্রতিষ্ঠান ও ইউডিসিসমূহ অংশগ্রহণ করবে।

একই দিনে বেলা সাড়ে ১১টায় সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক কর্মশালা কারা প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা। এছাড়া সর্বজনীন পেনশন স্কিমের প্রচারকৌশল বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি। সর্বজনীন পেনশন স্কিম সাফল্যমণ্ডিত করার কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ্ এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড- ১) সাইদুর রহমান। কর্মশালায় সূচনা ও সমাপনী বক্তব্য রাখবেন প্রধানন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেবেন।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এনজিও এর প্রতিনিধিবৃন্দ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভাগের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, বিভাগীয় কর্মকর্তাসহ মোট ২০০ জন অংশ করবেন বলে সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin