রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহানগরীতে কুরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু

  • প্রকাশ সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কুরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ বিকেলে বড়কুঠি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে কুরবানির বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধন শেষে সিটি মেয়র সাংবাদিকদের বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে দ্রুত সময়ের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ রাত ১১টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে।

বিগত বছরের মতো এবারো ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী। এই কাজে সহযোগিতা করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin