বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বাংলাদেশ কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘কৃষকবাঁচাও-দেশ বাঁচাও’ এই স্লোগানকে ধারণ কওে রাজশাহীতে আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রাজশাহী জেলা কৃষকলীগের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে পবা উপজেলা কৃষকলীগের সহযোগিতায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, অর্থ-সম্পাদক এনামুল হক, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সদস্য মহসিন আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, পারিলা ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি সুজন কবির ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষকলীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কৃষকলীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন কওে আসছে। খাদ্যে স্বংসম্পূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও কৃষকলীগ কৃষকদের অধিকার আদায়ে ও জাতির পিতার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে এবং প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষকলীগ কাজ করছে। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin