নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ঐ সকল রোগিদের অবস্থার খোঁজ খবর নিতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, জননেতা এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে তিনি নেতাকর্মীদের দেখতে ভর্তিকৃত ওয়ার্ডে যান। মিলন তাদের চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন। সেইসাথে সঠিক চিকিৎসা প্রদানের জন্য ডাক্তারদের অনুরোধ করেন।
এসময়ে তাঁর সঙ্গে ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুর ইসলাম রবি, জেরা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।