বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

উন্নতির শীর্ষে রাজশাহীর উদ্যোক্তা গ্রুপ’র পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই সপ্তাহ ধরে সারা দেশের ন্যায় রাজশাহীতে চলছে তীব্র তাপদাহ। প্রাণীকুল অসহনীয় বিপদের মধ্যে রয়েছে। মানুষসহ আল্লাহর সৃষ্টি সকল মাকলুক এই তাপদাহে অতিষ্ট হয়ে পড়েছে। বেলা ওঠার সাথে সাথে শুরু হচ্ছে তাপদাহ। বেলা যতই বাড়ছে সুর্য্য ততই অগ্নিরুপ ধারণ করছে। এতে করে শ^াস প্রশ^াস নিতেও কষ্ট হচ্ছে। সেইসাথে পানির তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে মানুষের। এমন পরিস্থিতিতে সব চেয়ে বেশী সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ গুলো।

এই মানুষগুলোর তৃষ্ণা মেটানোর জন্য উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন উন্নতির শীর্ষে রাজশাহীর উদ্যোক্তা গ্রুপ। রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সার্বিক সহায়তায় প্রায় পাঁচ শতাধিক পানির বোতল, স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়। রাজশাহী মহানগরীর বিন্দুর মোড়ে রিক্সা, অটো ও ভ্যানচালক থেকে শুরু করে সকল পথচারীদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুল হক, উন্নতির শীর্ষে রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের সদস্য ঊম্মে সালমা সুখী, ঊম্মে হামিদা, রাহুল খান রনো, তানভীর উল ইসলাম, তারেক রহমান ও তৌসিফসহ অন্যান্য সদস্যরা।

ডাক্তার মনিরুল হক ও ঊম্মে সালমা সুখী বলেন, যতদিন এই ধরনের তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত প্রতি শুক্রবার তারা পানির বোতল, স্যালাইন ও বিস্কুট বিতরণ করবেন। তারা আরো বলেন, সারাদেশে যে অবস্থা চলছে তাতে সব থেকে বেশী সমস্যায় আছে খেটে খাওয়া মানুষ, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধি জনগণ। শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধিদের প্রতি বিশেষভাবে নজর রাখার জন্য পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin