মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা

  • প্রকাশ সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতে চলছে তীব্র তাপদাহ। এই টানা তাপদাহে প্রাণীকুলের নাভিশ^াস উঠে গেছে। প্রতিদিন তাপামাত্রা বেড়েই চলছে। শুক্রবার রাজশাহীর তাপমাত্রা ছিলো ৪২.৪ ডিগ্রী সেলসিয়াস। টানা এই তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে এবার রাজশাহী মহানগরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে মুসল্লিরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করেন। রহমতের বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। প্রায় আধাঘন্টাব্যাপি চলে মোনাজাত। প্রখর রোদ্রে শত শত মুসল্লি দাঁড়িয়ে থেকে এই মোনাজাতে অংশগ্রহন করেন। নামাজ, খুৎবা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম ও ওলামা পরিষদ রাজশাহীর সভাপতি আলহাজ¦ হযরত মাওলানা আব্দুল গনী আব্বাসী।

নামাজ শুরুর পূর্বে ইমান ও আকিদা সম্পর্কে বক্তব্য রাখেন দরগা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুস সামাদ, মুহতামিম মাওলানা আব্দুল খালেক, মুহাদ্দিস মাওলানা রফিক, মালোপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া হাবীবী, খুলিপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতী সাইফুল্লাহ, দারুস সালাম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ড. এইচ এম শহিদুল ইসলাম, দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী মুহিবুল্লাহ ও হেতম খাঁ ছোট জামে মসজিদের খতিব মাওলানা ড. কাউসার।

এছাড়াও একাত্বতা প্রকাশ করে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সাথে ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান। তারা সকল মুসল্লিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, তীব্র গরমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিন স্যালাইন ও পানি বিতরণ করা হচ্ছে। এই মাঠেও পর্যাপ্ত পরিমানে স্যালাইন পানি রাখা হয়েছে। এছাড়াও মেডিকেল ক্যাম্প প্রস্তুত আছে। চিকিৎসা সেবা ও এই পানি সকলকে পান করার অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin