রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রামেক হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৬৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন।

বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৬ জন, পাবনার ৪ জন এবং নওগাঁর ২ জন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৯ জন। যাদের ১৩ জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ জন মারা গেছেন হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে তিনজন করে, আইসিইউ ১৪, ১৭, ২২ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ২ জন করে এবং ১৬ নম্বর ওয়ার্ডে ১ জন মারা গেছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin