বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ’র ছাতা, পানি ও স্যালাইন বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর পক্ষ থেকে অতি তীব্র এই তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। বিতরণের সময় সাধারণ মানুষকে হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য বিভিন্ন ভাবে সতর্ক ও সচেতন থাকার জন্য বলা হয়। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক মাসব্যাপী শহরের বিভিন্ন পয়েন্ট থেকে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচী চলমান থাকবে।
শনিবার মনিচত্বরের সামনে থেকে বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান, উপশহর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, গণকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি এ.বি.এম, মনোয়ার সুলতান মানু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক সাহা, রাজশাহী মহানগর পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, রাজশাহী মহানগর মাংশ ব্যবসায়ী সমিতির মোঃ আতাহার আলী।
আরো উপস্থিত ছিলেন সাইদুর রহমান, রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির আহ্বায়ক গোলাম মুর্তুজা জুয়েল, আনোয়ার হোসেন দীপক, আর.ডি.এ. কর্তৃক পুনর্বাসিত সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, আজম আলী, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব রাজীব হাসান ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইয়াসিন আলী সহ আরো অনেকে।
এ সময়ে তিনি সমাজের বিভিন্ন সংগঠন ও বিত্তশালীদের অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে আহবান জানান ফরিদ মামুদ হাসান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin