রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর কাটাখালিতে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশ সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কর্মরত বাংলা ভিশন টেলিভিশনের ক্যামেরাপার্সন জসিম উদ্দিন শশুর জাহাঙ্গীর ড্রাইভারের বাড়িতে বুধবার দুপুরের দিকে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। তাঁর শশুর বাড়ি রাজশাহীর কাটাখালি পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ চুরি সংগঠিত হয়েছে ধারনা করছে পরিবারের সদস্যরা। জাহাঙ্গীরের স্ত্রী জুলেখা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় তাঁর স্বামী জাহাঙ্গীর ড্রাইভার ও সন্তান রতন কাজে বের হয়। তিনিও কাঁচা বাজার করার জন্য বৌ বাজারে যান। বৌ বাজার থেকে বাড়ি ফিরে দেখেন, ঘরের মধ্যে থাকা আলমারি, শোকেজ ও বাক্সোসহ সব কিছুর তালা ভাঙ্গা এবং সব কিছু লন্ডভন্ড।

জুলেখা বলেন, এ অবস্থা দেখে তিনি দ্রুত ঘরের মধ্যে প্রবেশ কওে সব কিছু চেক করতে যেয়ে দেখেন আলমারীসহ অন্যান্য স্থানে রাখা নগদ অর্থ সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরে। জানতে চাইলে তিনি বলেন, সাড়ে তিন ভরি স্বর্ণ অলংকার, দুই ভরি রুপা ও নগদ ৩০,০০০ টাকা সহ মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। কাটাখালী থানায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো। দ্রুত তদন্ত করে মালামাল উদ্ধার ও আসামী গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান জুলেখা বেগম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin