বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী সদর আসনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরী করার উদ্যোগ গ্রহন হবে: এমপি বাদশা

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সদর আসনের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরী করার উদ্যোগ গ্রহন করা হবে। সেটা যদি সম্ভব না হয় তাহলে দুই থেকে তিনটি ওয়ার্ড মিলে একটি করে খেলার মাঠ তৈরী করা হবে উল্লেখ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক শফিকুর রহমান বাদশা। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী কালেক্টরেট খেলার মাঠে কাজিহাটা প্রিমিয়ার লীগের ৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন।

তিনি বলেন, খেলার মাধ্যমে মানুষের যেমন শরীর গঠন ও সবলভাবে গড়ে ওঠে, তেমনি যুব সমাজ মাদক ও অন্যান্য অনৈতিক কাজ থেকে বিরত থাকে। সেইসাথে নিজেকে এবং দেশকে অতিদ্রুত বিশে^র দরবারে তুলে ধরা যায়। তিনি এই লীগের সাফল্য কামনা করেন। বক্তব্য শেষে উপস্থিত অতিথি ও খেলোয়ারদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি। শেষে তিনি ব্যাট বল মেলে খেলার শুভ সুচনা করেন।

এই লীগে মোট আটটি দল প্রতিযোগিতা করছে। লীগে ষোলটি খেলা অনুষ্ঠিত হবে। চলবে দশদিন ধরে। উদ্বোধনীতে কাজিহাটা ভাইকিংস ও কাজিহাটা কোবরা অংশগ্রহন করে। টসে জিতে কাজিহাটা কোবরা প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে মোট ১২৬ রান করে। জবাবে কাজিহাটা ভাইকিংস একই ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০০রান করতে সক্ষম হয়।

কাজিহাটা যুব সংঘের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক ৮নং ওয়ার্ড কাউন্সির জানে আলম খান জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান ছানা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও সমাজ সেবক রফিকুল ইসলাম সওদাগর, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন, বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজ সেবক খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাজিহাটা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি গোলাম আহাদ আলী, ফটো সাংবাদিক, বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ, বৈকালী সংঘের কোচ আব্দুল হলিম, বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজ সেবক নুরুল ইসলাম ডাবুল, হাসিবুল ইসলাম, নির্বাহী সদস্য ক্রীড়া শিক্ষক ও হকি ও সাতারের যুগ্ম সদস্য এস.এম সালাউদ্দিন রতন, বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজ সেবক হাসান আলী ও আলী হোসেন। এছাড়াও কাজিহাটা যুব সংঘের অন্যান্য সদস্য, খেলোয়ার ও দলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin