বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবা উপজেলা বিএনপি নেতা মরহুম আলমগীরের পরিবারের মাঝে গরু উপহার

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম আলমগীর হোসেনের পরিবারের মাঝে গরু উপহার ও অবকাঠামো তৈরি করে দেয়া হয়। গরু প্রদান ও অবকাঠামো তৈরিসহ পরিবারের খোজ খবর নিতে শুক্রবার বিকেলে তাঁর নিজ বাড়ি হরিয়ানে যান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক,নওহাটা পৌরসভার সাবেক মেয়র, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য মকবুল হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব, মোহাম্মদ আকসের, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম শফিক, বাবু, মোহাম্মদ সোহেল,পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, পরিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোকলেছুর রহমান রেন্টু, শফিকুল ইসলাম শফিক,পবা উপজেলা যুবদল নেতা সোহেল রানা ও শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়ে মিলন বলেন, আলমগীর হোসেন যে এভাবে অকালে চলে যাবে তা কেউ বুঝে উঠতে পারেনি। তাঁর মৃত্যুতে পবা বিএনপি’র অনেক ক্ষতি হয়েছে। কারন তিনি সকল বাধা অতিক্রম ও সকল নির্যাতন সহ্য করে দল করে গেছেন। তাঁর দুইটি নাবালক সন্তান রয়েছে। তাদের এবং পরিবারের কথা ভেবে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরিবারের সকলকে ধর্য্যধারণ করে ছেলেদের মানুষের মত মানুষ করার পরামর্শ দেন মিলন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin