বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পুুলিশ দিয়ে নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশব্যাপি চলছে উপজেলা পরিষদ নির্বাচন। এরই ধারবাহিকতায় রাজশাহীতে আগামী ২৯ মে রাজশাহীর পবা এবং মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন একটি প্রহসনের ও ডামি নির্বাচন আক্ষ্যা দিয়ে বিএনপি তা বর্জনের ডাক দিয়েছে। কেউ যেন এই পাতানো নির্বাচনে অংশগ্রহন না করে তার জন্য দামকুড়াহাট এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পবা উপজেলা, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে দামকুড়াহাট গোডাউন মোড়ে এক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভা শেষে তিনি হাট এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন। লিফলেট বিতরণ করতে করতে ব্রীজ এলাকায় গেলে অতর্কিতভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নেতাকর্মীদের উপরে ঝাপিয়ে পড়েন। শুধু তাইনয় হ্যান্ডমাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। সেইসাথে নেতাকর্মীদের আটক করাও চেষ্টা করেন পুলিশ।

তিনি আরো বলেন, পুলিশি হামলার প্রতিবাদে নেতাকর্মীরা সেখানেই নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এতে করে পুলিশ আরো ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীদের আটক করতে ধস্তাধস্তি শুরু করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। শত শত নেতাকর্মী এ সময়ে সেখানে উপস্থিত থেকে বাধা প্রদান করে এবং এলাকাবাসী তাদের সহায়তা করার কারনে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

তিনি আরো বলেন, পুলিশের এই ধরনের আচরণ কোনভাবেই কাম্য নয়। তারা মূলত এই ডামি সরকারের তল্পিবাহক হয়ে কাজ করছে। পুলিশের এই ধরনের আচরন এবং কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আচরণ ও কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পুলিশি বাধা অতিক্রম করে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে লিপলেট বিতরণ শেষ করেন এবং বিক্ষোভ মিছিল করেন। সব শেষে তিনি সবাইকে দামকুড়াহাট থেকে নিরাপদে বাড়ির পথে পাঠানোর পরে সেখান থেকে চলে আসেন বলে উল্লেখ করেন তিনি।

জেলা বিএনপি’র সদস্য শাহজাহান চেয়ারম্যান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শেখ মকবুল হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নান মুন্নাফ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, দর্শনপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান রমজান আলী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ ও জেলা যুবদলের সদস্য ইফতে খায়রুল ইসলাম ডনি, পবা বিএনপি নেতা রায়হান উদদৌলা পান্না, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি নেতা পিয়ারুল ইসলাম মিলন, পবা উপজেলা যুবদলেল যুগ্ম আহ্বায়ক সোহেল রানাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক, সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin