বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপন

  • প্রকাশ সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। সোমবার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অত্র একাডেমির হল রুমে বিকেল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য যোগেন্দ্র নাথ সরেন, একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার স্যামদুয়ার,সাবেক সদস্য কলেস্তিনা হাঁসদা ও একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য শেলি প্রিসিল্লা বিশ^াস। উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

এছাড়াও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর বর্নাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে উপস্থিত শিক্ষার্থীদের বই পড়া এবং এই দুই মহান কবী সম্পর্কে জানার পরামর্শ দেন তার া। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin