বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় দিনরাত চলছে মোটর সাইকেলের প্রচার প্রচারণা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা নির্বাচনের আর মাত্র বাঁকী মাত্র সাত দিন। আগামী ২৯মে হবে নির্বাচন। দিন যতই যাচ্ছে প্রার্থী ও তাঁর নেতাকর্মীরা নাওয়া খাওয়া ছেড়ে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। পুরো উপজেলা তারা চষে বেড়াচ্ছেন। অন্যান্য প্রার্থীর ন্যায় চেয়ারম্যান প্রার্থী রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খানও পিছিয়ে নেই। তিনি ও তাঁর নেতাকর্মীরাও রাতের ঘুম হারাম করে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং মোটর সাইকেলে প্রতিকে ভোট প্রার্থনা করছেন।

তিনি মঙ্গলবার নেতাকর্মীদের সাথে নিয়ে নওহাটা পৌরসভার বায়া, ভোলাবাড়ী, দুয়ারী, নওহাটা বাজার, হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা, হরিয়ান ইউনিয়নের আশরাফের মোড়, মোসলেমের মোড়, তেতুঁলতলা, কুখন্ডি, বড়গাছী ইউনিয়নের সোনাডাঙা, পানিশাইল (চিটেরমোড়),পারিলা ইউনিয়নের মতিয়াবিলসহ উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন ও কেন্দ্র কমিটির প্রতিনিধিদের সাথে নির্বাচনী পথসভা করেন। এসময় তিনি দলমত নির্বিশেষে মোটরসাইকেল প্রতিকে সকলের কাছে ভোট প্রত্যাশা করেন।

উপস্থিত ছিলেন নওহাটা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, বড়গাছী ইউনিয়নের সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, বাচ্চু, আলমগীর হোসেন ও নওসাদ আলী, সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভা কৃষক লীগ সভাপতি শাফিকুল ইসলাম শাফি, ৫ নং সভাপতি জাহাঙ্গীর আলম, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ইউপি সদস্য হায়দার আলী, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল পারভেজ সবুজ, কৃষক লীগ, ছাত্রলীগ ও সহসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin