বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী নগরীতে চারটি ক্লাস্টার ভবনের উদ্বোধন করলেন মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি ক্লাস্টার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটা হতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নগরীতে চারটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, লোকাল গভনমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গঠিত সিডিসির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নগরীতে সিডিসি‘র ক্লাস্টার ভবন নির্মাণ করা হচ্ছে। নগরীতে মোট ১১টি ক্লাস্টার ভবন নির্মাণ করা হবে। প্রথম ধাপে শাপলা, পদ্মা, আশার আলো ও চন্দ্রমল্লিকা ক্লাস্টার ভবনের উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি রাজশাহী মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের আওতায় নারীরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ও পরিবারের সদস্যদের জীবনমান ও আত্মকর্মসংস্থানের যাবতীয় পদক্ষেপ নিয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে প্রকল্পভুক্তি নারীরা একটি আর্থিক ভিত্তি বা সঞ্চয় করেছে, যা প্রশংসনীয়। এটি একটি বড় অর্জন।

তিনি আরো বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। যেখানে চারটি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এটি ওয়ার্ড পর্যায়েও চালু করা হবে।

৬নং ওয়ার্ডে বক্ষব্যাধী হাসপাতাল সংলগ্ন শাপলা ক্লাস্টার কার্যালয় ভবন উদ্বোধনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট এ্যাসোসিয়েট মাহবুবুল আলম, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

১২নং ওয়ার্ডের বড়কুঠি মহল্লায় চন্দ্র মল্লিকা ক্লাস্টার কার্যালয় ভবনের উদ্বোধনকালে রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা এবং ৩০নং ওয়ার্ডের মহনপুরে আশার আলো ক্লাস্টার কার্যালয় ভবন উদ্বোধনকালে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিনএবং ১৮নং ওয়ার্ডের পবাপাড়ায় পদ্মা ক্লাস্টার কার্যালয় ভবন উদ্বোধনকালে রাসিকের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ফেডারেশনের ও সিডিসি নেতৃবৃন্দ, ক্লাস্টারের সদস্যবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাসিকের প্রকৌশলবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin