বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিভিন্ন দাবী আদায়ের লক্ষে বৃহস্পতিবার ” ১১ দফা দাবিতে মানববন্ধন এবং রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সংক্ষুদ্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ এর উদ্যোগে মানববন্ধন পরিচালনা করেন রজনীগন্ধা সঞ্চালন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল। বক্তব্য রাখেন প্রভাত যুব কল্যান সংস্থার সভাপতি রাশীদা খাতুন, রাজশাহী জেলা বধীর সংস্থার সভাপতি আলহাজ্ব ফারুক, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, অপরাজিতা প্রতিবন্ধী নারী সংস্থার সভাপতি শারমিন বেগম, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা, স্ব- নির্ভর প্রতিবন্ধী সংস্থার সভাপতি ও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি মোমিনুল ইসলাম, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি নজরুল ইসলাম।

স্মারকলিপিতে তারা ১১ দফা দাবি তুলে ধরেনে। দাবী সমূহ হলো, ২০২৪-২৫ সালে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ন্যূনতম ৫০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করা, প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন করা, ২০২৪-২০২৫ অর্থ বছরে বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন, অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা, বাংলা ইশারা ভাষা ইন্সটিটিউট প্রণয়ন, বাংলা ইশারা ভাষা যুক্ত সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু এবং বিদ্যালয়, আদালতসহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা।

দাবীর মধ্যে আরো রয়েছে, অবিলম্বে শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মর্যাদাকর অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করা, নিরন্ন, শ্রমজীবী – মেহনতি এবং অটিস্টিকসহ সকল গুরুতর প্রতিবন্ধী মানুষদের আত্মনির্ভরশীল বা ন্যূনতম জীবন ধারনের সুযোগ সৃষ্টি করতে আশ্রয়ণ প্রকল্পসহ সকল পূনর্বাসন কর্মসূচীতে ৬ শতাংশ কোটা নিশ্চিত করা, অটিজমসহ গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা, প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা, ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয়, সকল পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং মন্ত্রণালয়ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট প্রণয়ন করা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin