নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজশাহী জেলার পবা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশার নেতৃত্বে, কাশিয়াডাঙ্গা মোর, ডাঙ্গেরহাট,কুলপারা,ডাইংপাড়া,কাদিপুর লোপাড়া,পবা উপজেলাধীন হড়গ্রাম,দামকুড়া ও হুজুরিপাড়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এম মঈদ খান, রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলার সভাপতি লিটন শেখ, রাজশাহী জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আলী, সাবেক রাজশাহী জেলা তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য ও গোদাগাড়ী উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি সুজন আহমেদ রাজ, জেলা তাঁতী দলের নেতা ও গোদাগাড়ী উপজেলা যুগ্ম আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত) বিপ্লব হোসেন, পবা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব জাহিদ হোসেন রাকিব।
আরো উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মিজু আহমেদ, পবা উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন,পবা উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য মিজান রহমান সুমন, দামকুড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি সোনারুল ইসলাম, তাঁতীদল দামকুড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিপ্লব, দামকুড়া ইউনিয়ন বিএনপি নেতা জিয়া, হরিপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ও হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলামসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।