শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

কারিতাস’র পথশিশুদের নিয়ে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশ সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে রোববার আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে পথশিশুদের নিয়ে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে নেতা ও নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের প্রকারভেদ ও গুরুত্ব, একজন আদর্শ নেতার গুনাবলী, দায়িত্ব ও কর্তব্য এবং শিশু আইন ও শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্পের স্টাফগণ পরিচালনা করেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সুবিধা বঞ্চিত শিশুদের মধ্য থেকে নেতৃত্ব তৈরী করা। যাতে সুবিধা বঞ্চিত শিশুরা তাদের বস্তি এলাকার সুবিধা বঞ্চিত শিশু ও পথশিশুদের বিভিন্ন সমস্যা, চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে এবং তাদের চাহিদা বা সমস্যাগুলো বিভিন্ন ফোরামে উত্থাপন করতে পারে। শিশু অধিকার সম্পর্কে নিজেরা জানবে, বস্তিবাসী শিশুদের জানাবে এবং অধিকার আদায়ে ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।

এছাড়াও মহল্লার শিশুদের উপর শারীরিক, মানসিক, আবেগীক ও যৌনসহ সকল ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হবে। প্রশিক্ষণে মোট ২০ জন পথশিশু অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin