বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে কারিতাস’র ইসুভিত্তিক ক্যাম্পেইন

  • প্রকাশ সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কার্যালয়ে সরকারী বেসরকারী কর্মকর্তাদের নিয়ে ইসুভিত্তিক কেম্পইন এর আয়োজন করা হয়। ক্যাম্পইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তোহিদুল হক সুমন। স্বার্বজনীন প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। সভা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম। তিনি আলোকিত শিশু প্রকল্পের ও ডিআইসির কার্যক্রম ও ইসুভিত্তিক ক্যাম্পেইন এর লক্ষ্য উদ্দ্যেশ্য ব্যাখ্যা করেন।

আলোচনায় কর্মকর্তা বলেন, আলোকিত শিশু প্রকল্পের জরিপকৃত ১৯ নং ওয়ার্ডের ২টি বস্তিতে মোট ৭৫ জন পথশিশু আছে। এরমধ্যে ডিজিটাল জন্ম নিবন্ধন আছে ১৭ জন, ননডিজিটাল আছে ৫২ জন এবং ৬ জন পথশিশুর জন্ম নিবন্ধন নাই। ননডিজিটাল জন্ম সনদগুলিকে ডিজিটার এবং যাদের জন্ম সনদ নাই তাদের জন্ম সনদ করে দেওয়ার জন্য অনুরোধ করেন।

এছাড়াও সেফটিনেটর অন্যান্য সুবিধা গুলো বস্তি এলাকায় প্রদানের জন্য অনুরুধ করেন এবং আগামীতে পথশিশুদের জন্য ভাতার বিষয়টি এডিপিতে আলোচনা করার জন্য অনুরুধ করেন। প্রধান অতিথি বলেন, তাঁর ওয়ার্ডের পথশিশুদের জন্মনিবন্ধন করতে তিনি সার্বিক সহায়তা করব এবং এডিপিতে পথশিশুদের ভাতার বিষয়টি উপস্থাপন করব বলে প্রতিশ্রুতি দেন। তিনি তার ওয়ার্ড কার্যালয়ে মহিলাদের সেলাই প্রশিক্ষণ গ্রহনকারীদের জন্য জায়গা ও সেলাই মেশিন এর ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন। ক্যাম্পইনে মোট ২০ জন সরকারী বেসরকারী এবং ধর্মীয় প্রতিনিধিগণ সহ প্রকল্পের স্টাফগণও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin