বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

শপথ নিলেন রাজশাহী বিভাগের ২৩ উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশ সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিভাগের ২৩ উপজেলা পরিষদেও নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ গ্রহণ করেছেন। একইসঙ্গে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলাভাইস চেয়ারম্যানেরাও শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদেও শপথ বাক্য পাঠ করান।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথ বাক্য পাঠ করান। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান ও পওে ভাইস চেয়ারম্যানদেও শপথ করানো হয়। শপথ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকেই ফুলেল শুভেচ্ছা জানান।

পরে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার এই জন প্রতিনিধিদের দেশপ্রেম,সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলাভাইস চেয়ারম্যানেরাও তাদেও নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে রাজশাহী বিভাগের ৮ জেলার এই ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin