বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ক্যান্সার চিকিৎসায় নতুন আশা ভারতে

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩৪৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: ক্যান্সার চিকিৎসায় আরও এক ধাপ অগ্রগতি হলো ভারতের। দেশটিতে প্রথমবারের মতো ‘কার টি সেল থেরাপি’-র এক বিশেষ পদ্ধতির প্রয়োগ করলেন চিকিৎসকেরা।

এই কার টি সেল থেরাপিকে ক্যান্সার চিকিৎসায় আধুনিকতম অস্ত্রোপচার বলা হচ্ছে। এই চিকিৎসা পদ্ধতিতে ক্যান্সার পুরোপুরি নির্মূল করা যাচ্ছে বলেও দাবি চিকিৎসকদের। মুম্বাইয়ে সেই অস্ত্রোপচার সফল হয়েছে বলেও দাবি করছেন চিকিৎসকরা।

এই পদ্ধতি ক্যান্সার মুক্তির নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই বিশ্বাস চিকিৎসক মহলের। রক্তের ক্যান্সার ছড়িয়ে পড়তে শুরু করলে, শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক কোষগুলো নষ্ট হতে থাকে। এই বিশেষ পদ্ধতিতে দাতার শরীর থেকে রোগ প্রতিরোধক ‘টি কোষ’ নিয়ে গ্রহীতার শরীরের প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা। দেখা গেছে, ক্যান্সারের রোগীর শরীরেও নতুন করে রোগ প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে, যা ভিতর থেকে ক্যান্সারকে নির্মূল করতে পারে।

এই বিশেষ পদ্ধতির নাম ‘অ্যালোজেনিক কার টি সেল থেরাপি।’এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হলো ভারতে। এখন রোগীকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। যদি দেখা যায় ওই রোগীর শরীর থেকে ক্যান্সার সম্পূর্ণ ভাবে নির্মূল হয়েছে, তা হলে শত শত ক্যান্সার রোগীর উপরে এই পদ্ধতির প্রয়োগ করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin