বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে কৃষক দলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল রাজশাহী মহানগরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দারয়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল নাঈম, রাজশাহী মহানগর বিএনপি’রন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, কৃষক দল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, কৃষক দল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু।


রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কৃষকদল বোয়ারিয়া থানার আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব শামসাহারিয়া খান শেবু, মতিহার থানার আহ্বায়ক মেহেদী হাসান সুজন, সদস্য সচিক আকাশ আলী, মতিহার থানা দক্ষিণের আহ্বায়ক সুয়াইবুর রহমান, সদস্য সািচব লিটন, রাজপাড়া থানার আহ্বায়ক মোকলেসুর রহমান ডাবলু, সদস্য সচিব টিটু, কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান, সদস্য সচিব মুরাদ ইসলাম ও চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু এবং সদস্য সচিব সুপ্রিম হোসেনসহ জেলা ও মহানগর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বেগম জিয়া অসুস্থ, তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ন। সেইসাথে তাঁর মুক্তি চান তিনি। তিনি আরো বলেন, দেশে এখন কোন প্রকার গণতন্ত্র নাই। এই সরকার মনে করছে এভাবে নির্বাচন করে এবং বিএনপিকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবে। এটা সত্য নয়। বিএনপি কারো কাছে মাথা নত করবেনা। সেইসাথে কাউকে ভয় পায় না। তিনি আরো বলেন, দেশে এখন দুর্ভিক্ষ চলছে। ব্যাংকে টাকা নেই। এভাবে আর চলতে দেয়া হবেনা। আগামীতে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin