বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে কৃষকদের নিয়ে আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদনের মাঠ পরিদর্শন করা হয়। পরে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সহায়তাপূর্বক কৃষকদের জীবন মান উন্নত করা সম্ভব।

মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই, ঈশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডজাহাঙ্গীর আলম, বিএসআরআই রাজশাহী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম আল-আমীন, বিএসআরআই, ঈশ্বরদী, পাবনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম পাভেল, বৈজ্ঞানিক কর্মকর্তা সানোয়ার হোসেন, সঞ্জিত মন্ডল ও রবিউল ইসলাম। সঞ্চালক হিসেবে ছিলেন বিএসআরআই উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শিশির রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরআই, ঈশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. আবু তাহের সোহেল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin