নিজস্ব প্রতিবেদক: স্যানেটারী মিস্ত্রী শ্রমিক লীগ, রাজশাহী মহানগর এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিকেল সাড়ে ৫টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও রক্তবন্ধু জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মনির খান, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি মাহাবুবুল আলম, সহ-সভাপতি শরিফুল ইসলাম (সাগর), সাধারণ সম্পাদক এম এ আকতার আলী সহ স্যানেটারী মিস্ত্রী শ্রমিক লীগের সহ-সভাপতি সুমন আলী, বাক্কার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, মাহাবুব আলী ও সাংগঠনিক সম্পাদক হিটলার সহ আরো অনেকে।