বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র নয়া সভাপতি ও সচিব’র রাসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নয়া সভাপতি গোলাম সারওয়ার স্বপন ও সচিব ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেইসাথে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সোমবার বিকেল ৫টায় রাসিক ভবনের নিজ কার্যালয়ে তাঁরা মেয়রের সাথে এই সাক্ষাৎ ও ফুল দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদি মোহাম্মদ আলী, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙ্গা থানা সভাপতি আরিফুল ইসমাম সবুজ ও চন্দ্রিমা থানার সদস্য সচিব ইয়াসমিন আরাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ। এ সময়ে নয়া সভাপতি, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বিভিন্ন বিষয় মেয়রের সামনে তুলে ধরেন।

রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সভাপতি ও সচিকে অভিনন্দন জানান। সেইসাথে পূর্বের ন্যায় সর্বদা পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।

উল্লেখ্য গত ৩১ মে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গোলাম সারওয়ার স্বপন সভাপতি ও ইয়াকুব আলী সচিব হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin