শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

আলোকিত শিশু প্রকল্পের স্থানীয় দাতাদের সাথে সমন্বয় সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে স্থানীয় দাতাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজশাহীর ভদ্রা মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন পেশার লোকজন নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মুল উদ্দেশ্য ছিলো স্থানীয় দাতারা যেন পথশিশুদের সহায়তা করে। সভায় সভাপতিত্ব করেন ভদ্রা বাজার মালিক সমিতি ও আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা কমিটির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস আলোকিত শিশু প্রকল্পের প্রোগ্রাম অফিসার র‌্যান্সি রুথ হাঁসদা, অবসর প্রাপ্ত বিদ্যুৎ কর্মকর্তা শাহাবুদ্দৌলা, আপসের নির্বাহী পরিচালক আবুল বাসার, ভদ্রা বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্টের মালিক আবু তাহের ও পদ্মা সিপিসি কমিটির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ । কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অত্র প্রকল্পের অন্যান্য মাঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কর্মসূচি কর্মকর্তা বলেন, কারিতাস আলোকিত শিশু প্রকল্পটি ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের ২,৩,৫,৬ নং ওয়ার্ড লাইফ প্রকল্প নামে কাজ শুরু করে পরবর্তীতে ২০২১ সালে প্রকল্পের নাম পরিবর্তন হয়ে আলোকিত শিশু প্রকল্প হয়। বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১২ টি ওয়ার্ডের ২০টি স্লামে/ বস্তিতে জরিপকৃত ৬৫০ জন পথশিশু নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মুল লক্ষ্য হলো পথশিশুদের জীবনমান উন্নয়ন করা।
তিনি বলেন, এই কাজ একার পক্ষে করা সম্ভব না। তাই সকলের সহায়তা একান্ত প্রয়োজন। আপনাদের উপস্থিতি তাঁকে মুগ্ধ করেছে। ইতোমধ্যে আপনারা পথশিশুদের সহায়তা করেছেন। আগামীতে আপনাদের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি তিনি আশা ব্যাক্ত করেন।
সভাপতি বলেন, প্রকল্পের স্টাফদের সাথে আলাপের মাধ্যমে বিস্তারিত তিনি জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সভায় উপস্থিত সকলকে একই ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। আপস এর নির্বাহী পরিচালক বলেন, কারিতাস আপস এর বন্ধু এই প্রকল্পের শুরু থেকে আপস সহায়তা করে আসছে। আগামীতে ও সহায়তা করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। সেইসাথে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন বলে উল্লেখ করেন তারা।
তারা আরো বলেন, আজ যদি সবাই পথশিশুদের সহায়তা না করি তাহলে, এই শিশুরাই একদিন মাদকাশক্ত হবে। আমাদের ক্ষতি করবে। সর্বপরি সমাজের ও দেশের ক্ষতি করব। এজন্য সকলকে এই পথ শিশুদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin